বিশ্ব

টাইমস স্কয়ারে দুজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী আহত

  • 4:19 pm - September 01, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
টাইমস স্কয়ারে দুজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী আহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক নারী আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, সন্দেহভাজন ওই নারী প্রথমে টাইমস স্কয়ার এলাকায় দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ তাকে আটক করার চেষ্টা করে। ছুরিকাঘাতে আহত দুই ব্যক্তির বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম পিআইএক্স১১-কে জানান, ওই নারীর হাতে দুটি ছুরি ছিল। পুলিশ প্রথমে তাকে টেজার ব্যবহার করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তবে ওই নারী পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। প্রত্যক্ষদর্শীর দাবি, পুলিশ ওই নারীকে দুবার গুলি করে।

ঘটনার পর টাইমস স্কয়ার এলাকায় বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মী ও পুলিশ সদস্য উপস্থিত হন। এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে রক্তের দাগ পরীক্ষা করতে কর্মকর্তাদের দেখতে পান। পরে আহত নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ ওই নারীকে গুলি করার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে না। একই সঙ্গে সন্দেহভাজন নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। তবে কী কারণে তিনি দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেছিলেন এবং তার সঙ্গে আহতদের কোনো পূর্বপরিচয় ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করছে নিউইয়র্ক পুলিশ।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

উষ্ণায়নে হিমবাহ হ্রদের ঝুঁকি বাড়ছে, বিপদে হিমালয়ের ২০০ হ্রদ

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমালয় অঞ্চলের হিমবাহ দ্রুত গলতে থাকায় বিপজ্জনক হয়ে উঠছে বহু হিমবাহ হ্রদ। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা আইসিআইএমওডি-এর ২০২৩ সালের…

আগস্টে সংখ্যালঘু নির্যাতনের ৪৩ ঘটনা, দাবি সাম্প্রতিক এক প্রতিবেদনে

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও হয়রানির বিভিন্ন ঘটনা নিয়ে আগস্ট ২০২৬-এর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকাশিত ‘ফ্যাক্ট…

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে…

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই…

হেগসেথের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগ যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির

যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ডিসক্রল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের মধ্যেই তার পদত্যাগের খবর…

 ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’, পুতিনকে মোদির বার্তা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ইউক্রেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au