বাংলাদেশ

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের জেরে সংঘর্ষ, আহত ১০

  • 5:24 pm - September 03, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটকের পর উত্তেজনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটকের পর উত্তেজনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেথুড়ী গ্রামের মোল্যাপাড়া মাদরাসার সামনে থেকে পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মারজান শেখকে (২৫) আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

মারজান শেখ বেথুড়ী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআই তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি দল বেথুড়ী গ্রামে অভিযান চালায়। মোল্যাপাড়া মাদরাসার সামনে থেকে মারজান শেখকে আটকের পর তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পরে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমান আকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য রাখার দায়ে মারজান শেখকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

মারজানকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর বেথুড়ী গ্রামে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, পরে মারজানের কয়েকজন সমর্থক রাসেল, রাজা ও রানার নেতৃত্বে বেথুড়ী ব্রিজ এলাকায় প্রতিপক্ষের প্যানেল চেয়ারম্যানের ছেলে ও যুবদল নেতা মুকুলকে একা পেয়ে মারধর করেন। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ ওঠে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকেরা সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব শিকদার বলেন, ইয়াবা রাখার অপরাধে মারজানের কারাদণ্ড ও জরিমানা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ছাত্রদল নেতা মারজানকে আটকের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তবে বড় কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে চুক্তি করলে নিষেধাজ্ঞা, মোদী-পেজ়েশকিয়ান বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ওই বৈঠকে ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্যচুক্তি নিয়ে…

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩…

মহালয়ায় বড় আয়োজন, মোদী-শাহকে আমন্ত্রণের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গে মহালয়া উপলক্ষে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ…

জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, কয়েক দিন পরই উধাও

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ দেখা মিলেছিল গাছপালায় ভরা একটি বিশাল ভাসমান দ্বীপের। কিন্তু যেভাবে রহস্যজনকভাবে দ্বীপটির আবির্ভাব হয়েছিল, কয়েক দিনের মধ্যেই সেটি আবার…

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর…

দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১,৩১১ অস্ত্র, অধরা ৬৯০ পলাতক বন্দি

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৩১১টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। একই সময়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au