বাংলাদেশ

কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

  • 3:39 am - September 04, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন। ছবিঃ সংগৃহীত

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি আবাসস্থলের নিরাপত্তা যাচাই করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।

কলকাতায় গত ১৯ আগস্ট একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ উপহাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপহাইকমিশন জানিয়েছে, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা, অবস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সঙ্গে থাকা স্বজন বা সফরসঙ্গীদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। হোটেলে কক্ষের প্রাপ্যতা ও বুকিংয়ের বৈধতার পাশাপাশি হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় পৌঁছানোর আগেই নিশ্চিত হতে বলা হয়েছে।

উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলকাতায় সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাবিধি ও অন্যান্য স্থানীয় নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসন সংকটে পড়ার ঝুঁকি এড়াতে বাংলাদেশি নাগরিকদের অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপহাইকমিশন।

কলকাতা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হওয়ায় এ নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণ করেন। তাই যাত্রার আগে হোটেলের বুকিং ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে উপহাইকমিশন।

এই শাখার আরও খবর

মরিচায় জর্জরিত মার্কিন রণতরি আব্রাহাম লিংকন, অবস্থা দেখে হতবাক পর্যবেক্ষকেরা

থাইল্যান্ডের একটি বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘ প্রায় ১ হাজার ১০০ ফুটের বিশাল এই যুদ্ধজাহাজটি বন্দরে পৌঁছানোর পর এর বাইরের…

গামছা দিয়ে মুখ বেঁধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা…

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫, দলে ছিলেন র‍্যাব সদস্য

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি,…

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের পেছনে কারণ কি?

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিন দেশের এই প্রতিরক্ষা…

পরিকল্পনা করে বাংলা ভাষা বিকৃত করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের আগের তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ও বাংলা ভাষার পাঠ্যক্রমে পরিকল্পিতভাবে পরিবর্তন আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলা…

ইয়াবার গল্প পেরিয়ে সামনে কোটি টাকার জমি, খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের যোগসাজশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় চারজনকে হত্যার ঘটনায় তদন্তের গতিপথে নতুন একটি সম্ভাব্য কারণ সামনে এসেছে। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি ও জমি দখলের চেষ্টা থেকেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au