বিশ্ব

সাংবাদিকদের সামনে জীবিত ‘নিহত’ সাবেক সেনাকে হাজির করল পাকিস্তান

  • 8:22 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে পাকিস্তানের এক সাবেক সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সাবেক পাকিস্তানি সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ভারত যাকে নিহত বলে দাবি করেছে, সেই ব্যক্তিকেই সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় হাজির করেছে পাকিস্তান।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভারতীয় সেনারা জম্মু-কাশ্মিরে আসলে কাকে হত্যা করেছে।

গত বুধবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, মুসা ওরফে আসিফ ফওজল নামে এক বিদ্রোহী কমান্ডারকে হত্যা করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গত বছর জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার সঙ্গে ওই ব্যক্তি জড়িত ছিলেন।

এ সময় তার ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সেখানে দাবি করা হয়, ওই ব্যক্তি একসময় পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমে ছবি প্রকাশের পর বিষয়টি পাকিস্তান সেনাবাহিনীর নজরে আসে। এর একদিন পর, বৃহস্পতিবার (১ অক্টোবর) ওই ব্যক্তির সঙ্গে মিল রয়েছে এমন এক সাবেক সেনাসদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করে পাকিস্তান।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারত এ ঘটনায় ‘মিথ্যা গল্প’ তৈরি করেছে।

সাংবাদিকদের সামনে হাজির করা ব্যক্তির নাম মোহাম্মদ আসিফ বলে জানান তিনি। আহমেদ শরীফের ভাষ্য, মোহাম্মদ আসিফ ২০২৩ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে রসিকতার সুরে আহমেদ শরীফ বলেন, ‘ইনি হলেন সেই সুপারম্যান। আপনারা এই সুপারম্যানকে দেখতে পাচ্ছেন। আসিফ, আপনি আপনার অর্জন সম্পর্কে আমাদের বলুন। আপনি কী কী করছেন?’

এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির সৃষ্টি হয়।

পরে মোহাম্মদ আসিফ বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে তাকে কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর দেখানো হয়েছে। খবরটি দেখে তার পরিচিতরা তার সঙ্গে যোগাযোগ করেন।

আসিফ বলেন, ‘ভারতীয় মিডিয়ায় আমার বন্ধুরা দেখতে পায়, আমাকে নাকি কাশ্মিরে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। এরপর বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে। তখন আমি তাদের আশ্বস্ত করে বলি, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।’

তিনি আরও বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে তার ছবি, ব্যক্তিগত সামরিক রেকর্ড এমনকি জাতীয় পরিচয়পত্রও দেখানো হয়েছে।

আসিফের ভাষায়, ‘আমি ভারতীয় মিডিয়ায় দেখেছি আমার ছবি ও আমার ব্যক্তিগত মিলিটারি রেকর্ডগুলো দেখানো হচ্ছে। আমি দেখে অবাক হই যে তারা আমার জাতীয় পরিচয়পত্রও প্রদর্শন করছে। ওই সময় ভারতীয় মিডিয়াগুলো দাবি করছিল, আমি কাশ্মিরে নিহত হয়েছি।’

তিনি বলেন, ‘এ নিয়ে আমি বেশ অবাক হই। আমি বাড়িতে বসে আছি, আর তারা দাবি করছিল আমাকে কাশ্মিরে হত্যা করা হয়েছে। আল্লাহর রহমতে আমি জীবিত আছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি।’

পাকিস্তানের সেনা মুখপাত্র আরও অভিযোগ করেন, ভারতীয় সেনারা জম্মু-কাশ্মিরে সাধারণ মুসলিমদের হত্যার পর তাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে। তার দাবি, এবার ভারত আরও এক ধাপ এগিয়ে একজন পাকিস্তানি সেনাসদস্যকে হত্যার দাবি করেছে, যদিও ওই ব্যক্তি জীবিত রয়েছেন।

সূত্র: টিআরটি

এই শাখার আরও খবর

পুলিশ সদস্যের হত্যা মামলায় আদালতে শোনানো হলো অস্পষ্ট জরুরি ফোনকল

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কনডনের বিচার চলছে। এই মামলায় হত্যাকাণ্ডের ঠিক আগে করা একটি জরুরি ফোনকলের অস্পষ্ট অডিও আদালতে…

অস্ট্রেলিয়ার সাবেক লিবারেল নেতা ব্রুস বেয়ার্ড মারা গেছেন

অস্ট্রেলিয়ার সাবেক লিবারেল রাজনীতিক ও মন্ত্রী ব্রুস বেয়ার্ড মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০০০ সালের সিডনি অলিম্পিক আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার সফল প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে শেখ মুজিবের নাম ফিরবে কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে ফেলা হয়েছে দুই দিন আগে। তবে শুক্রবার (২ অক্টোবর)…

‘জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই’: জন্মদিনে জেমস

বাংলা রকসংগীতের জনপ্রিয় শিল্পী ও নগর বাউল জেমসের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া এই সংগীতশিল্পী শুক্রবার ৬৩ বছরে পা দিয়েছেন। দীর্ঘ সংগীতজীবনে…

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে কারী মো. মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার…

দুর্গাপূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা চায় হিন্দু মহাজোট

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজার অন্তত ১০ দিন আগে থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী পূজামন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au