2. Secondary Lead News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে শেখ মুজিবের নাম ফিরবে কবে?

  • 8:54 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরানোর পর ফটকটি নামফলকবিহীন রয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে ফেলা হয়েছে দুই দিন আগে। তবে শুক্রবার (২ অক্টোবর) পর্যন্ত সেখানে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হয়নি। কবে নাগাদ নামফলকটি বসানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি হল প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সিনেটে হলটির নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রশাসনিকভাবে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’ নামই বহাল রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুরোনো নাম বহাল রাখার বিষয়ে একমত হয়েছে হল প্রশাসনও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘সিনেটে হলের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। সেহেতু নিয়ম অনুযায়ী আগের নামই বহাল থাকবে।’

তিনি জানান, হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিকভাবে নির্ধারিত নাম বহাল রাখার বিষয়ে একমত হয়েছে। তবে আগের নামফলক স্থাপনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরানোর কাজ শুরু করে হল প্রশাসন। এরপর থেকে ফটকটি নামফলকবিহীন রয়েছে।

এদিকে নামফলক সরানোর প্রতিবাদে বুধবার রাতে হল ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পর হলটির নাম পরিবর্তনের দাবি ওঠে। ২০ ডিসেম্বর রাতে শিক্ষার্থীরা ক্রেন ব্যবহার করে পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখেন। চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের সুপারিশ করা হলেও তা চূড়ান্ত অনুমোদন পায়নি।

এই শাখার আরও খবর

পুলিশ সদস্যের হত্যা মামলায় আদালতে শোনানো হলো অস্পষ্ট জরুরি ফোনকল

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কনডনের বিচার চলছে। এই মামলায় হত্যাকাণ্ডের ঠিক আগে করা একটি জরুরি ফোনকলের অস্পষ্ট অডিও আদালতে…

সাংবাদিকদের সামনে জীবিত ‘নিহত’ সাবেক সেনাকে হাজির করল পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সাবেক পাকিস্তানি সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করে…

দুর্গাপূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা চায় হিন্দু মহাজোট

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজার অন্তত ১০ দিন আগে থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী পূজামন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়…

ইরানের আশপাশে ৩ রণতরি, ২ ল্যান্ডিং গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরি ও দুটি ল্যান্ডিং গ্রুপ ওই অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা করা…

অভিযোগের বৈধতা নিয়ে হাইকোর্টে যেতে চান ব্যাংকসটাউনের দুই নার্স

ব্যাংকসটাউন হাসপাতালে ইসরায়েলি রোগীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই সাবেক নার্স অস্ট্রেলিয়ার হাইকোর্টে সাংবিধানিক চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক…

প্রবাসী আয়ে বড় ধাক্কা, ১১ মাসের মধ্যে সবচেয়ে কম ডলার সেপ্টেম্বরে

প্রবাসী আয়ের প্রবাহে ফের ধীরগতি দেখা দিয়েছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে এসেছে মাত্র ২৭৭ কোটি ডলারের রেমিট্যান্স, যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au