বিশ্ব

হুতিদের হামলায় বিপাকে বাংলাদেশের শ্রমিকরা

  • 2:41 pm - October 16, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমিকরা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও হামলার ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। সৌদি আরবে ইয়েমেনের হুতিদের হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে। ফ্লাইট বাতিল, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বিদেশগামী ও কর্মরত শ্রমিকরা। এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে দেশের রেমিট্যান্স খাতেও।

উপসাগরীয় অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করেন। লেবানন, জর্ডান ও ইরাকেও রয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক কর্মী। এসব দেশে যুদ্ধের বিস্তার ঘটলে কর্মসংস্থান, আয় ও নিরাপত্তা নিয়ে সংকট আরও বাড়তে পারে।

সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শ্রমবাজার অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে নতুন কর্মী নিয়োগ কমার পাশাপাশি প্রবাসীদের আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো আর্থিক চাপে পড়বে।

আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকা কর্মীদের কর্মসংস্থানে ফেরাতে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। হামলার পর আহত ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে বিভিন্ন দেশে গেছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৯৪ কর্মী। চলতি বছরের একই সময়ে গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন। অর্থাৎ কর্মী যাওয়ার সংখ্যা কমেছে প্রায় ২ লাখ ৭৫ হাজার।

সৌদি আরবেও কর্মী যাওয়ার হার কমেছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে দেশটিতে গিয়েছিলেন ৫ লাখ ৬৮ হাজার ৮৩ কর্মী। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৮৮৭ জনে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের ৩ জুন পর্যন্ত বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স। তআগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। তবে নতুন কর্মী যাওয়া কমে গেলে দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

যুদ্ধের প্রভাব শ্রমিকদের ব্যক্তিগত জীবনেও পড়ছে। কাজের সময় কমে গেলে আয় কমবে, আর কাজ হারিয়ে দেশে ফিরতে হলে পরিবারের নিয়মিত উপার্জন বন্ধ হয়ে যেতে পারে। বিদেশে যাওয়ার জন্য ঋণ নেওয়া কর্মীদের কিস্তি পরিশোধও কঠিন হয়ে উঠতে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে যেসব কর্মী বিদেশে যাচ্ছেন, তাঁদের অনেকের ভিসা ও নিয়োগপ্রক্রিয়া যুদ্ধের আগেই সম্পন্ন হয়েছে। নতুন করে কর্মী নিয়োগের চাহিদা কমে যাওয়ায় আগামী মাসগুলোতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে পারে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে কর্মস্থলে ফেরা এবং দেশে আসার অপেক্ষায় থাকা প্রবাসীদের ভোগান্তি বাড়ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবগামী ৩২টি সরাসরি ও ৫০টি ট্রানজিটসহ মোট ৮২টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের প্রায় ১৫ হাজার যাত্রী যাত্রা করতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

ভারত থেকে আজ দেশে আসছে ১৮টি নতুন রেলকোচ

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করবে। বাংলাদেশ…

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক…

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

বেতন বৃদ্ধি ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম…

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতদের বড় অংশ তরুণ

চলতি বছর দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বড় অংশ তরুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মোট হাসপাতালে…

সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রশাসন ও নাগরিকের দায়

সন্ত্রাসবাদ একটি রাষ্ট্রীয় ব্যাধি। এটি একটি সমাজের শান্তি, মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। বাংলাদেশে গত কয়েক বছরে বড় ধরনের সন্ত্রাসী হামলা…

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au