বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪

  • 3:02 pm - October 16, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
পুলিশের নিরাপত্তা বেষ্টনী। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়টি পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজন কিশোরের বয়স ১৬ বছর। সে বেন্ড শহরের বাসিন্দা ছিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন কিশোর তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। সে আগে ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় হামলার বিষয়ে প্রথম ফোনকল আসে। এর পরের কয়েক মিনিটে আরও বেশ কয়েকটি ফোনকল পান জরুরি সেবার কর্মীরা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হামলায় আহত সাত বছর বয়সী শিশু ও ৫৪ বছর বয়সী শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ঘটনার পর পুলিশ বিদ্যালয়টি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজন কিশোরের সঙ্গে বিদ্যালয়ের কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

ভারত থেকে আজ দেশে আসছে ১৮টি নতুন রেলকোচ

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করবে। বাংলাদেশ…

হুতিদের হামলায় বিপাকে বাংলাদেশের শ্রমিকরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও হামলার ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। সৌদি আরবে ইয়েমেনের হুতিদের হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশি…

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

বেতন বৃদ্ধি ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম…

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতদের বড় অংশ তরুণ

চলতি বছর দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বড় অংশ তরুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মোট হাসপাতালে…

সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রশাসন ও নাগরিকের দায়

সন্ত্রাসবাদ একটি রাষ্ট্রীয় ব্যাধি। এটি একটি সমাজের শান্তি, মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। বাংলাদেশে গত কয়েক বছরে বড় ধরনের সন্ত্রাসী হামলা…

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au