যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক…
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করবে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রথম চালানে এসব কোচ আনা হচ্ছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে কোচগুলো পাঠানো হয়। বর্তমানে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে রয়েছে। সেখান থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে ভারতের গেদে সীমান্ত চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। দুপুর ১টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, দর্শনায় শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ আসছে। এর মধ্যে রয়েছে ১১টি শীতাতপ নিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কোচ, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি শীতাতপ নিয়ন্ত্রিত পাওয়ার কার।
পাওয়ার কারগুলোতে রেলকর্মীদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল ও লাগেজ বহনের নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। দীর্ঘ ভ্রমণে যাত্রীদের আরাম নিশ্চিত করতে কোচগুলোতে আধুনিক হেলানো যায় এমন চেয়ারও রয়েছে। এসব আসনে স্টেইনলেস স্টিলের হাতল ও পায়ের বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যাত্রীরা নিজেদের সুবিধামতো হেলান দিয়ে বসতে পারেন।
ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করছে বাংলাদেশ রেলওয়ে। নতুন কোচগুলো বহরে যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে এবং রেলসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au