বিশ্ব

ইয়েমেনের তেল বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

  • 6:06 pm - April 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
মার্কিন বিমান হামলায় জ্বলছে ইয়েমেনের রাস ইসা তেলবন্দর। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ১৮ এপ্রিল— ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়ার জেরে পশ্চিম এশিয়ার দরিদ্র আরব দেশ ইয়েমেনের রাস ইসা তেলবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ হামলায় ৩৮ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

শুক্রবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

হুতি পরিচালিত সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরুর পর থেকে এটি সবচেয়ে প্রাণঘাতি হামলার একটি।

মার্কিন সামরিক বাহিনী এই হামলার কারণ হিসেবে জানিয়েছে, তারা হুথি যোদ্ধাদের জ্বালানির সরবরাহ বন্ধ করতে চেয়েছিল।

লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনের এই গোষ্ঠীর অবস্থানগুলোতে হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।

অন্যদিকে, ইসরায়েল গাজায় তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর, শুক্রবার সকালে অবরুদ্ধ এই উপত্যকার খান ইউনিসে আরও একটি হামলায় একই পরিবারের ১৩ জন প্রাণ হারিয়েছেন।

বিভিন্ন ত্রাণ সংস্থা গাজার পরিস্থিতিকে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৫১ হাজার ৬৫ জন নিহত এবং এক লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদেরও গণনায় ধরলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যাবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস ইসরায়েলে ঢুকে হাজারের বেশি মানুষকে হত্যা আড়াই শতাধিক মানুষকে জিম্মি করার জেরে এই যুদ্ধ শুরু হয়।

এই শাখার আরও খবর

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au