বিনোদন

এফডিসিতে জয়কে ‘ফ্যাসিস্ট’ বলে তেড়ে মারতে গেলেন হেলাল খান

  • 3:36 pm - November 16, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
এফডিসিতে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে জয় চৌধুরীকে মারতে তেড়ে যান অভিনেতা হেলাল খান। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট :

এফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ ঝেড়েছেন অভিনেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে হাত তুলে তাঁর দিকে তেড়ে যান তিনি। রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসি গেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।

মানববন্ধন শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। জয় পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও হেলালের ক্ষোভ কমেনি।

একপর্যায়ে জয়কে উদ্দেশ করে হেলাল বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’ তাঁকে চুপ থাকতে বলেন এবং এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন। এ সময় তাঁর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একপর্যায়ে জয়কে মারতে উদ্যত হন তিনি।

শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাঁদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। তাঁদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’

এ ঘটনার বিষয়ে জয় চৌধুরী বলেন, শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তাঁরা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি হওয়ায় তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন।

জয় জানান, ওই ব্যক্তিরা সেখানে জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন। হেলাল খান রাগ করে তাঁকে ফ্যাসিস্ট বলেছেন। ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে মনে করেন জয়।

জয় আরও বলেন, ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন কীভাবে এফডিসিতে এসেছেন এবং কেন তাঁদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ বিষয়টি নিয়েই হেলাল খান ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে এফডিসির মতো চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রকাশ্যে দুই অভিনয়শিল্পীর এমন উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মানববন্ধনে অংশ নেওয়া-না নেওয়াকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ ঘটনায় হেলাল খানের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

এই শাখার আরও খবর

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au