বাংলাদেশ

বাবুল বিশ্বাস নামের এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

  • 1:32 am - November 17, 2026
  • পঠিত হয়েছে:২৪১৯ বার
গোপালগঞ্জ সদর থানা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে বাবুল বিশ্বাস (৪২) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। একটি বাড়িতে প্রবেশের অভিযোগ তুলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ লোকজনের মারধরে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে প্রবেশের অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।

একপর্যায়ে উত্তেজিত লোকজন চুরির অভিযোগ তুলে তাকে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন বাবুল। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রবিবার রাতে এক বাড়িতে প্রবেশের অভিযোগে বাবুলকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের মারধরে তিনি গুরুতর আহত হন।

ওসি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

এই শাখার আরও খবর

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au