বিনোদন

অভিনয়ে জুটি হচ্ছেন প্রীতম-জেফার

  • 8:07 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
গান এবং অভিনয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন হালের ক্রেজ প্রীতম হাসান। অন্যদিকে গানের পাশাপাশি এখন অভিনয়েও সরব আরেক গায়িকা জেফার রহমান। এবার প্রথমবারের মতো অভিনয়ে জুটি হতে চলেছেন তারা। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’।

এটি নির্মাণ করছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত শিহাব শাহীন। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।
শিহাব শাহীন কালের কণ্ঠকে বলেন, ‘এই প্রজেক্টটি দুই বছর আগে চূড়ান্ত করা। তখন জেফার অভিনয়ে আসেনি।

চিন্তা ছিল এই প্রজেক্টের মধ্য দিয়ে তাকে লঞ্চ করার। অন্যান্য প্রজেক্টের কারণে এটা পিছিয়ে গেল, আর ওদিকে জেফারও কিছু প্রজেক্ট করল। প্রীতম এবং জেফারকে নিয়ে একটা নতুন জুটি তৈরি করার পরিকল্পনা থেকেই তাদের দুজনকে কাস্ট করা।’
তিনি জানান, দর্শক নতুন কিছুই পাবে এখানে।কাস্টিংয়ে আরো কিছু চমকও রয়েছে। 

জানা গেছে, আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এটি  নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। আসছে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির।

প্রসঙ্গত, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সবশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। অন্যদিকে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছেন শিহাব শাহীন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au