বিনোদন

টিকে থাকতে না পেরে বিদেশ যান পিয়া বিপাশা

  • 8:10 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au