বিনোদন

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

  • 8:50 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার

বলিউডের জনপ্রিয় দুই তারকা ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে কাজিন হলেও আজ পর্যন্ত পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। ভক্তরা বহুদিন ধরেই এই দুই দক্ষ পারফর্মারকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করতে চান। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘সঠিক স্ক্রিপ্ট ও অভিজ্ঞ নির্মাতা থাকলে আমি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করতে চাই।’

পাশাপাশি তিনি আলিয়ার অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেভাবে নিজেকে গড়ে তুলেছে, তা সত্যিই অসাধারণ। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভার সম্মিলিত ফলাফল আজকের আলিয়া।’

ইমরান আরও জানান, আলিয়া আজ নিজের যোগ্যতায় বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছে। তিনি বলেন, ‘পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ হলেও, অভিনয় একটি একক সংগ্রামের পথ। ক্যামেরার সামনে শেষ পর্যন্ত নিজেকেই প্রমাণ করতে হয়।’

দ্য রণবীর শোতে এক প্রশ্নের উত্তরে ইমরান হাশমি জানান, মহেশ ভাটের মতো অভিভাবকরা পরবর্তী প্রজন্মের জন্য দিকনির্দেশনা দেন এবং ভিত্তি তৈরি করে দেন। তবে ইমরান স্পষ্ট করেন, পারিবারিক সংযোগ সুবিধা দিতে পারে ঠিকই, কিন্তু প্রতিভা ও কঠোর পরিশ্রম ছাড়া টিকে থাকা সম্ভব নয়। অনেক বহিরাগতও আজ বলিউডে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। তাই আলিয়ার সাফল্য একেবারেই তার নিজের যোগ্যতার ফল।

ইমরান হাশমিকে সবশেষ দেখা যায় চলতি বছরের ২৫ এপ্রিল মুক্তিপ্রাপ্ত তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালনায় নির্মিত সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায়। ইমরানের পাশাপাশি ছবিতে অভিনয় করেন সাই তামহঙ্কর,রকি রাইনা, পুণিত তিওয়ারিসহ আরও অনেকে।

এদিকে আলিয়া ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা আলফা নিয়ে। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়াইল। আলিয়ার পাশাপাশি এ সিনেমায় আরও অভিনয় করেছেন শর্বরী, হৃত্বিক রোশান, অনিল কাপুর, ববি দেউলসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটির দেখা মিলবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au