বিশ্ব

ইরান আনুষ্ঠানিকভাবে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করল

  • 3:19 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মেলবোর্ন, ০৩ জুলাই— ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার দেশটির সব প্রশাসনিক সংস্থাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ দেন।

খবর বার্তাসংস্থা তাসনিমের।
২৫ জুন আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল পাস করে ইরানের পার্লামেন্ট। এর আগে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির এক প্রতিবেদন ইরানের বিপক্ষে যায়। পরে আইএইএর বোর্ড অব গভর্নরস একটি প্রস্তাব পাস করে, যা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ দেয় এবং যুক্তরাষ্ট্রকেও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে উৎসাহিত করে।

পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পরপরই ইরানের সংবিধান পরিষদ এটি অনুমোদন করে। এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর সরাসরি হামলা শুরু করে এবং টানা ১২ দিন ধরে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে তিনটি বড় পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এই হামলার পর ইরান দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ পরিচালনা করে এবং ২২ দফায় ইসরায়েল অধিকৃত এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলি শহরগুলোতে বড় ধরনের ক্ষতি হয়।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। পরে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে সব ধরনের সংঘর্ষ বন্ধ হয়।

এই শাখার আরও খবর

বন্যপ্রাণীর সঙ্গে নেপালের পাহাড়ি কৃষকদের টিকে থাকার লড়াই

নেপালের মধ্য-পাহাড়ি অঞ্চলের খাড়া ঢালে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোপান পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন কৃষকেরা। পাহাড়ের ঢাল কেটে তৈরি করা এসব ধাপের মতো জমিতে ভুট্টা,…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au