লিড নিউজ

গোপালগঞ্জ: রাতে ফাঁকা শহর, চাপা আতঙ্কে থমথমে পরিবেশ

  • 9:54 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
চারদিকে যেন নীরবতা ও ভয়ের ছায়া। ছবি; সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর বুধবার রাতভর শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘুরে দেখা যায়, পুরো শহর একপ্রকার ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে নেই যানবাহন বা মানুষের চলাচল। শুধু শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে লাঠিসোঁটা, ইটপাটকেল, পোড়া টায়ারের মতো সংঘর্ষের চিহ্ন।

শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে গাছের গুঁড়ি, বাঁশ ও ইট ফেলে বাধা সৃষ্টি করে রাখা হয়েছে। শহরের কেন্দ্রস্থল লঞ্চঘাট এলাকায় দেখা গেছে আগুনের ধোঁয়া। চারদিকে যেন নীরবতা ও ভয়ের ছায়া।

সন্ধ্যার পর শহরের প্রতিটি মসজিদের মাইকে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রচার করা হয়। বলা হয়, কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত আর্মড পুলিশ ও সেনাবাহিনীর টহলদল।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যারা সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তারা অনেকেই গ্রেফতার এড়াতে হাসপাতাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তাঁদের স্বজনরা আশঙ্কা করছেন, হাসপাতালে থাকলে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা দিতে পারে।

শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডরাও নিজ নিজ ভবনের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিকাল পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ চলাকালে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ হতেই লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি চারদিক থেকে নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা গাড়ি ঘুরিয়ে সরে পড়েন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের জানান, “আমাদের আশ্বস্ত করা হয়েছিল সব ঠিক আছে। কিন্তু সমাবেশে এসে দেখি উল্টো চিত্র।” তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

এর আগে দুপুরে গোপালগঞ্জের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ইউএনও এম রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গেলে ফেরার পথে তাঁর গাড়িতেও হামলা হয়। এতে চালক মোহাম্মদ হামিম আহত হন।

গোপালগঞ্জের এই সহিংসতার পেছনে রয়েছে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যা ১ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। দিনভর সংঘর্ষ, হামলা ও সহিংসতার পর রাতে শহরের চিত্র পাল্টে যায় সম্পূর্ণ। জনমানবশূন্য শহরে শুধুই ছিল আতঙ্কের নিঃশব্দ উপস্থিতি।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au