খেলা

নারী ফুটবলের দলবদলে বিশ্ব রেকর্ড

  • 7:27 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

নারীদের মধ্যে সবচেয়ে দামী ফুটবলার অলিভিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জুলাই

গত জানুয়ারিতে নারী ফুটবলের দলবদলে বিশ্বরেকর্ড গড়া ১.১ মিলিয়ন ডলার পারিশ্রমিকে চেলসিতে যোগ দিয়ে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ডিফেন্ডার নাওমি গিরমা। ৬ মাসের মাথায় সেই রেকর্ড ভাঙলেন কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। লিভারপুল থেকে তাকে ১.৩৪ মিলিয়ন ডলার পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল।

মাত্র ২০ বছর বয়সী এই কানাডিয়ান তারকার ফি অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক সূত্রের বরাতে সেই অঙ্কটা ১ মিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। যা নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ পারিশ্রমিকের ইতিহাস। এতে যেমন আর্সেনাল বিশ্বরেকর্ড গড়েছে, তেমনি বড় অঙ্কের মুনাফা ঢুকেছে অলিভিয়া স্মিথের সাবেক ক্লাব লিভারপুলের পকেটে।

এর আগে এই কানাডিয়ান ফরোয়ার্ডের জন্য বেশ কয়েকটি বড় অঙ্কের প্রস্তাব এলেও তাতে সাড়া দেয়নি অলরেডরা। অলিভিয়ার বদৌলতে যে লাভ হবে তা নতুন করে লিভারপুলের স্কোয়াড সাজাতে বিনিয়োগে ভূমিকা রাখবে। আর্সেনালের কাছে এই ফুটবলারকে ছেড়ে দেওয়ার মাধ্যমে ক্লাবটির লাভ হয়েছে ৮ লাখ পাউন্ড। ২০২৪ সালের জুলাইতে অলিভিয়া স্মিথ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ২ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। সেটি ছিল অলরেডদের নারী ফুটবলে রেকর্ড ফি।

২০১৯ সালে কানাডার নারী জাতীয় দলে মাত্র ১৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় অলিভিয়ার। লিভারপুলের হয়ে তিনি খেলেছেন ২৫ ম্যাচ, যেখানে ক্লাবের সর্বোচ্চ ৯টি গোল করেছেন। স্মিথের পারফরম্যান্স ও স্বল্প সময়ের অভিজ্ঞতায়ও বেশ মুগ্ধ আর্সেনাল। সে কারণে ক্লাবের ইতিহাসগড়া মুহূর্ত তৈরিতে তারা রাজি হয়ে যায়। যা মাত্র ২০ বছর বয়সেই অলিভিয়ার জন্য বিশ্বরেকর্ডগড়া পারিশ্রমিক পাওয়ার উপলক্ষ্য এনে দিয়েছে।

বিবিসির মতে, আর্সেনালে স্মিথের চুক্তি আপাতত চার বছরের জন্য। ইতিহাস গড়ে আর্সেনালে যোগ দেওয়ার পর অলিভিয়া জানান, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য অনেক বড় সুযোগ এবং সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত। এমিরেটস স্টেডিয়ামে সমর্থকদের সৃষ্ট আবহটা অবিশ্বাস্য, তাদের সামনে খেলার জন্য আর তর সইছে না।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au