খেলা

ত্রিদেশীয় সিরিজে উদ্ধোধনী ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড

  • 3:57 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

কনওয়ে ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয় কিউইদের। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৯ জুলাই

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। হারারেতে আয়োজিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে মিচেল স্যান্টনারের দল।

মাত্র ৩৭ বল হাতে রেখেই ১২২ রানের লক্ষ্য টপকে যায় কিউইরা।
প্রায় এক দশক পর সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে।

আগের ছয় দেখার মতো এবারও জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। সপ্তমবারের মতো জয় নিশ্চিত করে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে ৩৭ রান যোগ করেন ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে বেনেট (২০ বলে ২১) ফিরে গেলে ছন্দ হারায় দলটি। এরপর আর কোনো জুটি ত্রিশ ছুঁতে পারেনি।
সবচেয়ে বেশি ৩৬ রান করেন মাধেভেরে (৩২ বলে)। অধিনায়ক সিকান্দার রাজা হতাশ করেন ১৮ বলে মাত্র ১২ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। ২৬ রানে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন জিম্বাবুয়ের মিডল অর্ডার। এর মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে তার উইকেট হলো ২০০টি।

রান তাড়ায় শুরুটা একটু ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে টিম সেইফার্ট বিদায় নেন মাত্র ৫ রান করে। তবে ইনিংসের প্রথম ওভারে জীবন পাওয়া ডেভন কনওয়ে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ব্লেসিং মুজারাবানির ফেলা সহজ ক্যাচটা ফেলে দেন ফিল্ডার, যা পরিণত হয় জিম্বাবুয়ের জন্য ভয়াবহ ভুলে।

কনওয়ে পরে ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন তিনিই। তিন নম্বরে নেমে রবিন্দ্র ১৯ বলে করেন ৩০ রান, ড্যারিল মিচেল ২৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। বিপরীতে, দুই ম্যাচেই হেরে ফাইনালের আশা ক্ষীণ হয়ে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ের।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au