খেলা

বিশ্বকাপে চোখ লিটন দাসের

  • 4:28 am - July 26, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

লিটন দাসের ভাবনা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জুলাই

টানা ৬ সিরিজ হারের পর দেশে ও দেশের বাইরে মিলিয়ে দুই সিরিজ জয়। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে জয়ের বৃত্তে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতলেও শেষ ম্যাচে এসে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। একাদশে ৫ পরিবর্তন এনে এদিন নামে বাংলাদেশ। স্কোয়াডের সবাইকে সুযোগ দিয়ে যেন টাইগার ম্যানেজমেন্ট দেখতে চেয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে মিরপুরের উইকেটে ১৭৯ রান তাড়া করা উচিত ছিল বলে মনে করেন লিটন। যদিও প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেট বেশ মন্থরই ছিল।

এটা খুবই ভালো উইকেট ছিল। যে দুটি ম্যাচ আমরা আগে খেলেছি, সেগুলোর চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং বান্ধব উইকেট ছিল। আমরা বোলিং ইনিংসে অনেক ভালো বোলিং করেছি। অধিনায়ক হিসেবে আমি মনে করি, ১৮০ রান তাড়া করা উচিত ছিল আমাদের। পাওয়ার প্লেতেই আমরা ম্যাচটা অনেকটা হেরে গেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আজকে হিসেবি ব্যাটিং করতে পারিনি আমরা।”

উইকেট নিয়ে সমালোচনা হলেও লিটন করছেন প্রশংসা, এই সিরিজ সব মিলিয়ে খারাপ যায়নি। যে উইকেট আমাদেরকে দেওয়া হয়েছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে থাকে নিজের খেলা। আমরা চেষ্টা করেছি সেরা ক্রিকেট খেলার। আমার মনে হয়, আমরা ভালোই দুটি ম্যাচ খেলেছি। আজকের ম্যাচ ছাড়া। আজকে ব্যাটিং আমরা ভালো করিনি। গোটা সিরিজে সবমিলিয়ে বোলিং ভালো করেছি।

টানা সিরিজের পর এবার বাংলাদেশের লম্বা বিরতি। ভারত না আসায় সামনে এখন শুধু এশিয়া কাপ। এ সময়ে লিটনরা নিজেদের ফিটনেসকে ঠিকঠাক করতে চান।

এমনিতে সফল হলেও কিছু কিছু জায়গা তো থাকবেই উন্নতির জন্য। দল হিসেবে আমরাও জানি আমাদের কোথায় ঘাটতি আছে। আমাদের এই সিরিজের পর কোনো খেলা নেই (অনেক দিন), আমাদের একটা বিরতি আছে। টানা ৪০ দিন ধরে টানা খেলছি আমরা।

কিছুদিন বিরতির পর আবার আমরা ফিটনেসের ওপর মনোযোগ দেব এবং যে সুযোগ আমাদের সামনে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা কোনো সিরিজ যদি হয়, ওটাকে আমরা আবার ম্যাচে রূপান্তর করার চেষ্টা করব”-আরও যোগ করেন লিটন।

সামনের লম্বা সময়ের জন্য এই দলকে সেটই বলা যায়। তবে লিটন বিশ্বকাপকে সামনে রেখে সতীর্থদের দিয়েছেন বার্তা।

মুস্তাফিজ ছাড়া… আমরা সবাই জানি মুস্তাফিজ ডেথ বোলিংয়ে কতটা বিধ্বংসী হতে পারে। তবে আরও যারা আছে, এখনও সময় আছে, এখান থেকে যদি বিশ্বকাপের আগ পর্যন্ত ব্যাপারটিতে উন্নতি করতে পারি, আমার মনে হয় আমাদের দল আরও ভালো করবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au