খেলা

অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ভ্যান স্কালভিক

  • 5:16 am - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার

রেকর্ডের পাতায় স্কালভিক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জুলাই

পরপর দুই ম্যাচে বড় ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে আগাম বার্তা দিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার জরিখ ভ্যান স্কালভিক। এক সপ্তাহ আগে (১৭ জুলাই) অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। সেদিন ৯ বলে শূন্য রানে আউট হওয়া স্কালভিক পরের ম্যাচে খেললেন প্রোটিয়া যুব ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংস। দেশীয় রেকর্ড তো হলো, এরপর তিনি বিশ্বরেকর্ড গড়লেন।

বিশ্বের প্রথম কোনো যুব ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন স্কালভিক। ১৮ বছর বয়সী এই ব্যাটার ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রানের দানবীয় ইনিংস খেলেছেন। এতদিন যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৯১। শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদা ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন। সাত বছর পর সেই রেকর্ড তো ভাঙলো–ই, ইতিহাস হয়ে গেল স্কালভিকের কল্যাণে।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রোটিয়া ব্যাটার ইতিহাস রচনা করেছেন। স্কালভিকের ব্যাটের ধার সম্পর্কে আগেই টের পেয়েছে বাংলাদেশ যুব দল। বৃষ্টির বাগড়ায় সেদিন আগেভাগে খেলা শেষ না হলে আরও রান হতে পারতো। ওই ম্যাচে ১৫৬ রান করার পরেই এবার ২১৫ রান করে বসলেন এই ডানহাতি ব্যাটার।

টস জিতে আগে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হয়ে এদিন মাত্র ৪৮ বলেই ফিফটি পূর্ণ করেন ভ্যান স্কালভিক। এরপর সেটিকে সেঞ্চুরিতে পরিণত করেন ৮৬ বলে। ১২২ বলে দেড়শতে পৌঁছে যান তিনি। সেখান থেকে দুইশ ছুঁতে লাগে আর কেবল ২৩ বল। আউট হওয়ার আগে স্কালভিক ২১৫ রান করেছেন। যাতে ভর করে দক্ষিণ আফ্রিকাও জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮৬ রানের বড় পুঁজি পেয়েছে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রোডেশিয়ান যুবারা অলআউট হয়েছে মাত্র ১১০ রানে। ফলে ২৭৮ রানের বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা করল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে ইনাথি খিটশিনি সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au