খেলা

আগস্টে নেপাল অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ

  • 4:49 am - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার

এশিয়া কাপের আগে সিরিজ খেলতে উদগ্রীব টাইগাররা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জুলাই

দুই মাসে চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন টাইগাররা। আগস্টে ভারতের আসার কথা থাকলেও সিরিজটি স্থগিত হয়েছে। তাই এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের সামনে।

যদিও লম্বা সময়ের জন্য ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে এরই মাঝে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে পারে লিটন দাসরা। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।

মূলত ঘরের মাঠেই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে কোনো কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হলে ভিন্ন পরিকল্পনাও সাজিয়ে রেখেছে তার। ফাহিম বলেন, যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলবো। তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au