বিশ্ব

ফ্রান্স, যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কানাডা

  • 7:49 am - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ১ আগষ্ট- ফ্রান্স ও যুক্তরাজ্যের পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর জোট জি-৭ এর মধ্যে কানাডা হতে যাচ্ছে তৃতীয় দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন, যা কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা নতুন মোড় নিতে পারে।

ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ওয়াও! কানাডা এইমাত্র পৃথক ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণার প্রতি সমর্থনের ঘোষণা দিল। এর ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা এখন বেশ কঠিন হয়ে পড়বে।”

ইসরায়েলও কানাডার এই ঘোষণাকে তীব্রভাবে নিন্দা করেছে। অটোয়ায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “একটি দায়বদ্ধ সরকার, কার্যকর প্রশাসনিক কাঠামো বা নেতৃত্ব ছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অমানবিক হামলার বৈধতা দেওয়া এবং তাদের পুরস্কৃত করার সামিল।”

কানাডার প্রধানমন্ত্রী কার্নি অবশ্য জানিয়েছেন, তার দেশ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস রাখে এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তিনি বলেন, “গাজার বেসামরিক মানুষদের ওপর চলমান সংকট এবং মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনে স্পষ্ট। তাই শান্তির পক্ষে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ নিতে আর দেরি করার সুযোগ নেই।”

কার্নি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কারের অঙ্গীকার করেছে, যা একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। তাদের এই প্রতিশ্রুতি ও কার্যক্রমের সঙ্গেই তাল মিলিয়ে কানাডা এই সিদ্ধান্ত নিতে চলেছে। তিনি বলেন, “যদিও এখনও জাতিসংঘ অধিবেশনের আগে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তবে আমাদের অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা আমার কল্পনার বাইরে।”

এই স্বীকৃতি দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ এটিকে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বর্তমানে পশ্চিম তীরের কিছু অংশে প্রশাসনিক কর্তৃত্ব বজায় রেখেছে এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে। কার্নি জানিয়েছেন, সেই নির্বাচনে হামাস অংশ নিতে পারবে না এবং স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই বেসামরিকীকরণ করতে হবে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কানাডার ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন এবং কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে নিপীড়িত ও অধিকৃত ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au