বিনোদন

২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান

  • 5:00 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

গুজরাটের ভুজ এলাকায় যেখানে আমির খান তার জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর শুটিং করেছিলেন, ২৫ বছর পর আবারও সেখানে গেলেন তিনি। তবে এবার নতুন কোনো সিনেমার কাজে নয়, নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনেই সেখানে যান আমির।

‘সিতারে জমিন পর’ ছবির এই স্পেশাল প্রদর্শনীর জন্য গুজরাটের ভুজ এলাকার কুনারিয়া গ্রামকে বেছে নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল। তা হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই সিনেমা পৌঁছে দেওয়া। গ্রামটির একটি খোলা মাঠে সিনেমাটি দেখানো হয়। গ্রামবাসীর সঙ্গে মাটিতে বসে পুরো ছবি উপভোগ করেন আমির খান নিজেও।

এই প্রদর্শনী নিয়ে আমির খান বলেন, ‘আজ ‘লগান’র সময়কার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি সত্যিই চাই ‘সিতারে জমিন পর’ ভারতের প্রতিটি অঞ্চলে পৌঁছাক, বিশেষ করে যেখানে সিনেমা দেখার সুযোগ খুব কম।’

প্রদর্শনীর সময় আমির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, গ্রামের নানা জায়গাও ঘুরে দেখেন। কুনারিয়া গ্রামে এই প্রথম কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রদর্শনী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস।

‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত ২১ জুন। পরিচালনা করেছেন এস প্রসন্ন। ছবিতে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরদের নিয়ে একটি দল গঠন করে প্রতিযোগিতায় নামেন। ছবিতে আরও আছেন জেনেলিয়া।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au