বিনোদন

১২০০ কোটির মাইলফলক ছুঁতে চান কৃতি

  • 5:02 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন রুপালি পর্দায় সফলতা পাওয়ার পর এবার ব্যবসার জগতে ঝলক দেখাচ্ছেন। মাত্র দুই বছর আগে নিজের একটি স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করেছিলেন অভিনেত্রী, যা ছুঁয়ে ফেলেছিল ৪০০ কোটির ব্যবসা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৃতি স্যানন ও তার সহ-উদ্যোক্তা তরুণ শর্মা জানালেন কীভাবে গড়ে উঠেছে তাদের এ সফল ব্র্যান্ড। শুরুতেই ১০০ কোটির লক্ষ্য স্থির করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন ও পার্টনার তরুণ শর্মা। তা অর্জিত হতেই বাড়ানো হয় নতুন লক্ষ্য।

অভিনেত্রী বলেন, আমরা আমাদের ভিশন বোর্ডে সব লিখে রেখেছিলাম। প্রথম লক্ষ্যমাত্রা ১০০ কোটি ছিল আমাদের দুজনেরই ভাবনা। দ্বিতীয় বছরে তরুণ শর্মা একটা সংখ্যা বললেই আমি বলতাম— আরও একটু বাড়াই না কেন। কারণ জানতাম— ও পারবেই।

তাদের এখনকার টার্গেট ১০০০ কোটি। যদিও কৃতির বক্তব্য— তরুণ ভাবছে ১০০০ কোটি, আমি চাই সেটি ১২০০ হোক। কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করি, আমরা ২-৩ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারব। বড় স্বপ্ন না দেখলে তো বড় কিছু হওয়া যায় না।

শুরু থেকেই কৃতি শুধু মুখ নয়, সরাসরি বিনিয়োগও করেছিলেন ব্র্যান্ডটিতে। কৃতির ‘লেটশ হাইফেন’ নামে সেই প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছে ‘ম্যাকক্যাফেইন’-এর প্রতিষ্ঠাতাদেরই মেধা— তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি এবং মোহিত জৈন। তরুণ শর্মা বলেন, প্রথম বছরে ব্র্যান্ডকে স্কেলআপ করার জন্য তার (কৃতির) বিনিয়োগই যথেষ্ট ছিল।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au