বিনোদন

শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত গৌরী

  • 7:27 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

ভারতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫’ পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। গত শুক্রবার একটি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর।

এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কাড়ে বলিউড কিং শাহরুখ খানের জাতীয় পুরস্কার অর্জনের কারণে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এদিন সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উচ্ছ্বসিত শাহরুখ খান বলেন, জাতীয় পুরস্কার জয় শুধু তার জন্য নয়, জয় সেসব মানুষের, যারা দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন বিনা বাক্যব্যয়ে। আর বাদশাহর এ সাফল্যে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী গৌরী খান।

তবে শুধু স্বামী নয়, পরিচালক করণ জোহর ও অভিনেত্রী রানি মুখার্জিকেও শুভেচ্ছা জানান গৌরী। কারণ পরিচালক করণ জোহর তার পরিচালিত সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। অন্যদিকে রানি মুখার্জি পেয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য।

সামাজিক মাধ্যমে শাহরুখ রানি ও করণের সঙ্গে দুটি ছবি পোস্ট করে গৌরী খান লিখেছেন—আমার সব থেকে প্রিয় তিনজন আজ বিজয়ী হয়েছে। তোমরা আমাদের মন জিতে নিয়েছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়। ভীষণ খুশি ও গর্বিত তোমাদের জন্য।

তবে শুধু গৌরী নয়, সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেই শাহরুখকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মেয়ে সুহানা খানও। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন—বেড টাইমের গল্প থেকে শুরু করে আজ জীবনের গল্প, কেউ তোমার মতো গল্প বলতে পারবে না। অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে ভীষণ ভালোবাসি।

এদিকে শাহরুখ খানের এ সাফলে উচ্ছ্বসিত বন্ধু অভিনেত্রী জুহি চাওলাও। তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে শাহরুখের সঙ্গে নাচ করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিটি পোস্ট করে জুহি চাওলা লিখেছেন— অনেক অনেক শুভেচ্ছা জাতীয় পুরস্কার জেতার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভীষণ খুশি। তুমি সবসময় তোমার সবটা দিয়েছো কাজের জন্য, এটা তুমি ডিজার্ভ করতে।

উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমাটিতে তিনি রোম্যান্স, অ্যাকশন ও ড্রামার অপূর্ব সমন্বয় ঘটিয়ে এক নতুন মাত্রায় নিজেকে তুলে ধরেছেন। শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স। যদিও অনেকেই মনে করছেন— এ পুরস্কার ‘স্বদেশ’ সিনেমার জন্য পাওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও শাহরুখ নিজের পরিশ্রমের ফল পেলেন তিনি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au