বিনোদন

অক্ষয়-প্রিয়াংকার প্রেমে বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কেল!

  • 7:09 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার

বলিউড পরিচালক সুনীল দর্শন অনেক দিন পর অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে কথা বললেন।

সম্প্রতি সুনীল দর্শন আসন্ন সিনেমা ‘আন্দাজ ২’ নিয়ে কথা বলার সময় এ দুই তারকার ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য তুলে ধরেন।

এক সাক্ষাৎকারে সুনীল দর্শন তার পরিচালিত ‘বরসাত’ সিনেমার পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। তিনি ‘বরসাত’ সিনেমার জন্য প্রিয়াংকা ও অক্ষয়কে নিয়ে একটি গানের শুটিংও শুরু করেন। কিন্তু ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে মাঝপথেই অক্ষয়কে বাদ দিতে বাধ্য হন সুনীল।

পরিচালক বলেন, ‘অক্ষয় আমাকে বলেছিলেন— তাদের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং তিনি জানতে চেয়েছিলেন যে তাদের দুজনকে নিয়ে সিনেমাটি তৈরি করা যাবে কিনা।

সুনীল দর্শন বলেন, আমি মনে করি বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ ভুল করে থাকে। প্রযোজকের নিয়তি হলো, সেই ভুলের ক্ষতিপূরণ করা। এ ঘটনার দায় আমি প্রিয়াংকার ওপর চাঁপাতে চাই না।

এ নির্মাতা বলেন, অক্ষয় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এ বিকল্পটি দিয়েছিলেন, তাই তিনি অক্ষয়কে ছাড়াই সিনেমাটি করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, এক সময় অক্ষয় তাকে ১০০ সিনেমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৬-৭টি সিনেমা করার পর তার মধ্যে পরিবর্তন আসে।

উল্লেখ্য, ২০০৫ সালের পর থেকে পরিচালক সুনীল দর্শন আর অক্ষয় কুমারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এমনকি অক্ষয়-প্রিয়াংকার প্রেমের গুঞ্জন শুরু হলে টুইঙ্কেল খান্না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলেও তিনি আগে জানিয়েছিলেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au