বিনোদন

অনুষ্ঠানে গিয়ে বিপাকে অক্ষয়, জব্দ অভিনেতার গাড়ি

  • 3:24 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ভারতের উত্তরাঞ্চলের জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কালো কাচ লাগানো একটি এসইউভি গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছানোর সময় সেখানকার ডোগরা চকে অভিনেতার গাড়িটি আটক করে ট্রাফিক পুলিশ।

জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, জানিয়ে অক্ষয়ের গাড়ি জব্দ করা হয় বলে জানান জম্মু ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা।

তিনি জানান, আইন সবার জন্য সমান।

অক্ষয়ের গাড়ির কাচ কালো করা ছিল, যা ট্রাফিক আইনে অনুমোদিত নয়। বাইরে থেকে ভেতর দেখা না যাওয়ার মতো কাচ ব্যবহার আইনবিরোধী হওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

জানা গেছে, সেখানকার আইন অনুযায়ী রাজ্যে এমন কাচ বা গাড়ির কোনও অবৈধ পরিবর্তন নিষিদ্ধ—তারকা হলেও নিয়ম সবার জন্য একই।

এএসআই স্পষ্ট জানিয়েছেন, ‘জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, তাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।’

ট্রাফিক কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি থেকে কালো কাচ অপসারণ করতে হবে। পাশাপাশি অক্ষয়কে জরিমানা গুনতে হতে পারে বলেও সূত্রে জানা গেছে।

তবে এই ঘটনায় অভিনেতার কাজের কোনো বিঘ্ন ঘটেনি।

তিনি পুলিশের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au