বিনোদন

আবার একসঙ্গে পোশাকের রং মিলিয়ে হাজির দেব-শুভশ্রী

  • 3:29 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
১০ বছর কাটিয়ে ‘ধূমকেতু’ আসতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। দেব-শুভশ্রী জুটিকে ফের সিনেপর্দায় দেখতে যে উন্মাদনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে তাঁর প্রমাণ অগ্রিম বুকিংয়ে বলিউড ছবিকে বাজিমাত। আর তাই তো ছবির সাফল্য কামনায় ফের একসঙ্গে দেব-শুভশ্রী। নজরুল মঞ্চে ট্রেলার মুক্তির পর এবার রিলিজের আগে বড়মার আশীর্বাদ নিতে পৌঁছলেন মেগাস্টার ও লেডিসুপারস্টার।

শুভশ্রীর পরনে লাল রঙের শাড়ি আর অন্যদিকে দেব পরেছেন লাল রঙের পাঞ্জাবি। 

পোশাকের রং মিলিয়ে ফের দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন, তাঁদের সব অভিমান এখন ধূলিসাৎ ‘ধূমকেতুর’ টানে। বাবু হয়ে বসে, বড়মার কাছে তাঁদের দুজনের একটাই প্রার্থনা বক্স অফিসে যেন রেকর্ড করুক ‘ধূমকেতু’। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

দেব-শুভশ্রীকে দেখা গেল গল্পে মশগুল। ‘ধূমকেতু’ মুক্তি যে খুবই আনন্দিত এই জুটি তা স্পষ্ট হলো তাঁদের অভিব্যক্তিতে। 

গত ৪ আগস্ট শ্রাবণ সন্ধ্য়ায় ৯ বছর পর লাল-নীল আলোর মাঝে, এক শ্রাবণ সন্ধ্যায় দেখা হয়েছিল তাঁদের। সিনেমার পর্দায় নয়, বরং নজরুল মঞ্চে।

আর সেই রি ইউনিয়ন দেখে দর্শকদের পরাণ জ্বলে উঠল নস্টালজিয়ায়। ধূমকেতু ছবির হাত ধরে দেব-শুভশ্রী নিলেন নতুন ‘চ্যালেঞ্জ’, ফের সেই পুরনো ম্যাজিককে নতুন মোড়কে আনার। 

হ্যাঁ, ৯ বছর পর পাশাপাশি এসেছিলেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রঙে-রংমিল। দুজনেই সেদিন পরেছিলেন কালো রঙের পোশাক।

হাত বাড়ালেন দুজনে-দুজনের দিকে। ৯ বছর পর দেখা হল দুজনের। ৯ বছর পর কথা হলো দুজনের। আর দর্শকদের মনে ঝড় বয়ে গেল ধূমকেতুর। সেই ধূমকেতু উত্তাপকে সঙ্গে নিয়েই ফের বড়মার মন্দিরে দেশু জুটি।

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। রিলিজের আগেই টলিউড বক্স অফিস বুঝিয়ে দিল দেব-শুভশ্রীর জুটির ম্যাজিক এখনো সুপারহিট।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au