বিনোদন

দুই দিনেই ৫ কোটি আয় ‘ধূমকেতু’র

  • 12:39 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
রাজনীকান্তের ‘কুলি’, হৃত্বিক রোশন-জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ এর সঙ্গে পাল্লা দিয়ে বেশ জমিয়ে চলছে দেব-শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির পর যেন রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। দুই দিনেই সিনেমাটি আয় করেছে ৫ কোটিরও বেশি।

প্রযোজনা সংস্থার দাবি, দ্বিতীয় দিনে ৩.০২ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’।

অর্থাৎ মাত্র দুই দিনেই পাঁচ কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’। এই প্রথম দেবের কোনও সিনেমা ২ দিনে ৫ কোটির ব্যবসা করেছে। 

বক্স অফিসে এমন উন্মাদনা দেখে এবার সিনেমাটির প্রযোজক রানা সরকার ‘ধূমকেতু’কে বাংলাদেশে মুক্তি দিতে চাইছেন। আর সেই প্রেক্ষিতেই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকীর কাছে আর্জি জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

তাকে ট্যাগ করেই শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।”

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au