বিনোদন

মেজাজ হারালেন আলিয়া

  • 2:25 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

আলিয়া ভাট বরাবরই শান্ত স্বভাবের। বলিউড বাসিন্দারা কখনও কোনো বিষয়ে তাঁকে অগ্নিমূর্তি ধারণ করতে দেখেননি। অনেক তারকা যেখানে ছবি শিকারিদের প্রতি বিরক্তি প্রকাশ করেন, সেখানে আলিয়া হাসিমুখেই তাদের সহযোগিতা করেছেন বিভিন্ন সময়। কিন্তু এবার বাধ্য হলেন ক্ষোভ প্রকাশ করতে।

সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বলিউডের আর পাঁচজন তারকার মতো আলিয়া ভাটের মধ্যে ‘পাপারাজ্জি অ্যালার্জি’ কোনো দিনই ফুটে ওঠেনি। কিন্তু এবার ছবি শিকারিদের কাণ্ডকীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী।

কী এমন ঘটল, যার জন্য ক্যামেরার সামনেই মেজাজ হারালেন আলিয়া? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, পিকলবল খেলে ঘাম ঝরিয়ে বাড়িতে ফিরছিলেন অভিনেত্রী। আচমকাই ছবি শিকারিরা এসে প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁডান।

এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা! এই ঘটনাতেই মেজাজ হারান আলিয়া ভাট। ক্যামেরার সামনেই তাদের পাঠ দিতে ছাড়েননি অভিনেত্রী।

কড়া ভাষায় আলিয়াকে বলতে শোনা গেছে, ‘গেটের ভেতরে ঢুকবেন না একদম। এটা আপনাদের আবাসন নয়। দয়া করে বাইরে যান। বের হন এখান থেকে। আপনারা এখানে ঢুকতে পারেন না।’

তবে নাছোড়বান্দা ছবি শিকারিরাও। তারা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। ক্ষেপে গিয়ে আলিয়া পাল্টা বলেন, ‘আপনারা এখনও কথা শুনছেন না! বাহ, ধন্যবাদ।’ সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটভুবনে ভাইরাল।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au