বিনোদন

ট্রাম্পের হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি টম ক্রুজের

  • 4:26 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ করছেন না হলিউড তারকা টম ক্রুজ। ২০২৫ সালের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, ‘সময়সূচির জটিলতার’ কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, কেবল সময়সূচি না মেলায় এই সম্মাননা গ্রহণে রাজি হননি টম। এ বিষয়ে তার মুখপাত্রও কোনো মন্তব্য করেননি।

পুরস্কার গ্রহণ না করা নিয়ে টম ক্রুজের মুখপাত্রের সঙ্গে যোগযোগ করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট। এ ছাড়া তালিকায় আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।

২০২৫ সালের কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর এবং সিবিএস টেলিভিশনে সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে।

এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা দিয়েছেন।কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে চালু হওয়া এই কেন্দ্র বহুদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের সমান সমর্থন পেয়েছে।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au