বিশ্ব

ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার কূটনীতিকদের বহিষ্কার করল ইসরায়েল

  • 10:18 pm - August 19, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
অস্ট্রেলিয়ার কূটনীতিকদের বহিষ্কার করল ইসরায়েল। ছবিঃ এপি

মেলবোর্ন, ১৯ আগষ্ট- ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অস্ট্রেলিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে। ইসরায়েলের অভিযোগ, অস্ট্রেলিয়া ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছে। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এ সিদ্ধান্তকে “অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন।

গত রাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর ঘোষণা দেন, অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করা হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এবং এক কট্টর-ডানপন্থি ইসরায়েলি রাজনীতিককে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গিদেওন সা’আর আরও বলেন, অস্ট্রেলিয়ার নতুন ভিসা আবেদনগুলো এখন থেকে সতর্কভাবে পরীক্ষা করা হবে। তার অভিযোগ, “অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষ বাড়ছে, ইহুদি সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলো হামলার শিকার হচ্ছে। অথচ সরকার ভুয়া অভিযোগ তুলে ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছে, যেন ইসরায়েলি নেতাদের সফরে অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হবে। এটা লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য।”

অন্যদিকে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেছেন, ইসরায়েলের এ পদক্ষেপ তাদের ফিলিস্তিন স্বীকৃতির সিদ্ধান্তের “অযৌক্তিক প্রতিক্রিয়া”। তিনি বলেন, “এই সময়ে সংলাপ ও কূটনীতি প্রয়োজন, অথচ নেতানিয়াহুর সরকার ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করছে এবং শান্তি ও দুই-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।”

ওয়ং আরও জানান, অস্ট্রেলিয়া ইহুদিবিদ্বেষ দমনে পদক্ষেপ চালিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে দুই-রাষ্ট্র সমাধান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টায় ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ার প্রতিনিধি বেথানি র‌্যান্ডাল, যিনি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থান করছেন, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

এর আগে কট্টর-ডানপন্থি ইসরায়েলি এমপি সিমচা রোথম্যানকে ভিসা দিতে অস্ট্রেলিয়া অস্বীকার করে। রোথম্যান দাবি করেন, এটি “স্পষ্ট ইহুদিবিদ্বেষ” এবং এতে “সন্ত্রাসবাদ উৎসাহিত হবে”। তবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, “যদি কেউ অস্ট্রেলিয়ায় ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসে, আমরা তাকে চাই না।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ সম্প্রতি বলেন, “মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুঃখ-কষ্ট ও ক্ষুধা বন্ধ করতে দুই-রাষ্ট্র সমাধানই মানবতার শ্রেষ্ঠ আশা।” অস্ট্রেলিয়া এরই মধ্যে পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং সহিংসতায় উসকানি দেওয়া অভিযোগে ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

এদিকে, আরব মধ্যস্থতাকারীদের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস, তবে এটির জন্য ইসরায়েলের অনুমোদন প্রয়োজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা ২২ মাসের যুদ্ধে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, “জিম্মিদের ফেরত পাওয়া যাবে কেবল তখনই, যখন হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। যত দ্রুত এটা ঘটবে, সফলতার সম্ভাবনাও তত বাড়বে।”

সুত্রঃ নাইন নিউজ ও এপি

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au