বিনোদন

ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা এক যুবকের!

  • 5:38 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে ‘মান্নাত’-এ বসবাস করেন। মান্নাত একটা স্বপ্নভবন। আর প্রতিদিনেই ভক্ত-অনুরাগীরা দূর থেকে কিং খানের মান্নাতে বাস করা বাড়িটি একপলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন।

এক তরুণ ভক্ত মান্নাত দেখার জন্য অভিনব এক কৌশল অবলম্বন করে প্রবেশের জন্য। তিনি সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে। শুভম প্রজাপত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা অসম্ভব।

 

তখনই তিনি একটি বুদ্ধি বের করেন। শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন। একটি নিজের জন্য, অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা।

অর্ডার করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। পেছনের গেটের প্রহরী সঙ্গে সঙ্গে যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে বলেন। শুভম ফোন করলে কোনো উত্তর পান না।

এবার প্রহরীর অভিজ্ঞ চোখে এ নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি। তিনি মজার ছলে বলেন, শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন। প্রহরী বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মজা করার জন্য এ কাণ্ড ঘটিয়েছে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au