বিনোদন

দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান

  • 6:55 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ। ভালোবেসে বিয়ে করেন দুজন। দীর্ঘ সময় ধরে সংসার করছেন। বলতে গেলে, আজকালকার বিচ্ছেদের ভিড়ে সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবেই দেখা হয় এ জুটিকে।

তবে সম্প্রতি হঠাৎ করেই এই তারকা জুটিকে ঘিরে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। সংসারজীবনে ভালো নেই জাহিদ-মৌ, দাম্পত্য জীবনে দানা বাঁধছে কলহ— এমন খবর রটতে দেখা যাচ্ছে। অবশেষে এ প্রসঙ্গে কথা বললেন জাহিদ হাসান। জানালেন, তারা ভালো আছেন।বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান জানান, দাম্পত্য জীবনে ভালো আছেন তাঁরা। অভিনেতা বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য।কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়।’

স্ত্রীর প্রসঙ্গ আসায় খানিকটা আবেগপ্রবণ হয়ে জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখে। অভিনেতা বলেন, ‘মানুষ এ কথাকে কিভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে।

আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনো ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।’এমনকি ব্যক্তিজীবনের কোনো ঘটনাও মৌয়ের কাছে আড়াল করেন না জাহিদ হাসান। তার সাবেক প্রেমিকার কথাও জানেন মৌ। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক সময় মজাও করেন। জাহিদ হাসান বলেন, ‘আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটি নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ মৌ বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।’

জাহিদ হাসানকে সর্বশেষ দেখা গেছে ‘উৎসব’ সিনেমায়। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ দিয়ে বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জাহিদ হাসান। নব্বয়েই দশকের জনপ্রিয় এই অভিনেতা ‘উৎসব’ ছবিতে জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধতায় ভাসাচ্ছেন। সিনেমা হলে সাফল্যের পর ওটিটিতেও তুমুল সাড়া ফেলেছে উৎসব।

 

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au