বিনোদন

কটাক্ষের মুখে আলিয়া

  • 7:47 pm - August 21, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

বলিউড সেনসেশন আলিয়া ভাট খবরের শিরোনাম হয়ে এলেন। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়, একটি সংস্থার পক্ষ হয়ে মাদকবিরোধী বক্তব্য দেওয়ায়।

‘নেশামুক্ত ভারত’ গড়তে এনসিবি নামের একটি সংস্থার পক্ষ থেকে জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সেই ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অভিনেত্রী দর্শকদের বিশেষভাবে অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে ‘ই-প্লেজ’ নিয়ে মাদকবিরোধী শপথ নিতে। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেন, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে।

তিনি বলেন, এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এ অভিযানে এনসিবিকে সমর্থন করি। আর বলি— মাদককে না বলুন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরেই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে, এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়।

এক নেটিজেন আলিয়ার উদ্দেশে লিখেছেন— ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত, চোরকেই পাহারাদার বানানো হলো। আরেক নেটিজেন লিখেছেন, এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে। ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au