বিনোদন

আরিয়ানকে নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন শাহরুখ

  • 8:34 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে নিয়ে অনেক দিন ধরেই ভক্ত-অনুরাগীদের জল্পনা— কবে আরিয়ান বিনোদন দুনিয়ায় আসছেন। কিন্তু আরিয়ান ক্যামেরার সামনে নয়, পেছনে থাকার সিদ্ধান্ত নিয়ে দেখা দিলেন। আরিয়ানের প্রথম কাজের ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। সেই ঝলকে দেখা গেছে পরিচালক আরিয়ানকেও। তারপর থেকেই বাবার সঙ্গে তার তুলনা নিয়ে চর্চা হচ্ছে। অনেকেরই দাবি— আরিয়ান যেন অবিকল শাহরুখ খান। বলিউডের বাদশাও মনে করেন, তিনি যখন আর কোনো সিনেমায় সুযোগ পাবেন না, তখন পুত্রই তার শেষরক্ষা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, ভবিষ্যতে আরিয়ান খানই একমাত্র ভরসা। হাতে যখন আর কোনো কাজ থাকবে না, তখন এই পুত্রই বাঁচাবে।

ছেলেকে বড় পরিচালক হিসেবে দেখতে চান বাদশা। তাই একসময়ে বলি তারকা নিজেই বলেছিলেন— আমার পুত্র অভিনয় করতে চায় না। ও সিনেমা তৈরি করতে চায়। ও লেখালেখিও করে। বলা ভালো— ও বেশ ভালোই লেখে। তাই আগামী দিনে চিত্রপরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য বলে জানান শাহরুখ খান।

পুত্রের ওপর অগাধ ভরসা রয়েছে অভিনেতার। ইতোমধ্যেই প্রায় ৬০ ছুঁই ছুঁই বাদশা। তিনি বলেন, একটা সময়ে আর তার কাছে সিনেমায় অভিনয় করার সুযোগ আসবে না। সেই সময়ে আরিয়ানের পরিচালিত সিনেমাতেই তিনি অভিনয় করবেন। বাদশা বলেন, ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের ব্যবস্থা। যখন বড় পরিচালকরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।

উল্লেখ্য, গত সপ্তাহেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের ঝলক। অন্যদিকে শাহরুখকন্যা সুহানা খান অবশ্য মন দিয়েছেন অভিনয়ে। ওটিটি সিনেমা ‘আর্চিজ’-এ প্রথম তার অভিনয় দেখা গেছে। অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন সুহানা খান।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au