বিনোদন

কোক স্টুডিও বাংলার ফেরার খবর এলো

  • 5:26 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:৩৮৫ বার

এক বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শ্রোতাদের। বহুদিনের নীরবতা ভেঙে আবারও হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসছে ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের পরবর্তী গান মুক্তি পেতে যাচ্ছে।

২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম। ইতিমধ্যে তিনটি গান প্রকাশ পেয়েছে। সর্বশেষ গান ‘অবাক ভালোবাসা’ প্রকাশিত হয় গত বছরের ২৫ মে। এরপর থেকে টানা নীরবতায় ছিল জনপ্রিয় এই মিউজিক প্ল্যাটফর্ম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের বাকি সময়ে আরও ছয়টি গান প্রকাশ পাবে। যেখানে দেশের তারকা শিল্পীদের পাশাপাশি থাকবেন উদীয়মান প্রতিভারাও। থাকছে সৃজনশীলতার বৈচিত্র্য, প্রাণবন্ত পরিবেশনা ও চমকপ্রদ আয়োজন।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, আবারও শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির ঐতিহ্যকে সবচেয়ে সৃজনশীলভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত, যা আমরা দর্শকদের সামনে তুলে ধরার অপেক্ষায় আছি।”

মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বললেন, ‘এই সিজনে প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে। তাঁরা মিলে দারুণ কিছু সৃষ্টি করেছেন। প্রতিটি গান তৈরির সময় আমরা যে আবেগ ও আনন্দ পেয়েছি, শ্রোতারাও তা অনুভব করবেন বলে বিশ্বাস করি।’

স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানগুলো। ফলে বাংলাদেশের সংগীত আবারও দেশের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশ হয়েছিল ১০টি গান। সেই মৌসুমই এই প্ল্যাটফর্মকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au