বিনোদন

ভাইরাল জ্বরে রুক্মিণী

  • 9:38 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
কিছুদিন আগেই দাদুর মৃত্যুর খবর শুনে মুম্বাই থেকে কলকাতায় ফিরে এসেছিলেন রুক্মিণী মৈত্র। এই সময়টাতে পরিবারের সঙ্গে থাকার জন্যই তার আসা। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। কী হয়েছে তার?

সোশ্যালে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি বাড়ির পোশাকে ছবি তুলেছেন, চোখ মুখ একেবারে বিধ্বস্ত।

ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি ভীষণভাবে অসুস্থ। ছবির ক্যাপশনেও তিনি সেটাই উল্লেখ করেছেন। 

রুক্মিণী লিখেছেন, ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। ক্রমাগত ১০২ ডিগ্রি জ্বরে বেহাল অবস্থা তার।

যদিও এখন প্রকৃতির খামখেয়ালি আবহাওয়ার জেরে প্রায় সবারই একই অবস্থা। মনে করা হচ্ছে, হঠাৎ করে মুম্বাই থেকে কলকাতায় আসার ফলে ও আবহাওয়া বদলের কারণে এই শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। 

যদিও কয়েকমাস আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রুক্মিণীকে। ফের আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি।

যদিও এই ভাইরাল জ্বর খুব বেশিদিন স্থায়ী থাকে না, তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রী। 

এদিকে বিগত বেশ কয়েক মাস ধরে যতবার দেব-শুভশ্রীর নাম উচ্চারিত হয়েছে ততবার খবরের শিরোনামে উঠে এসেছে রুক্মিণী মৈত্রেরও নাম। ‘ধূমকেতু’ ছবি নিয়ে তিনি কতটা আনন্দিত, দেব-শুভশ্রীকে এক মঞ্চে দেখে দেখে তিনি খুশি কিনা, এইসব প্রশ্ন বারবার ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এমনকি রুক্মিণীকে নিয়ে বহু মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও কিছুদিন আগেই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

‘ধূমকেতু’ ছবির প্রথম দিন থেকে তিনি ছবিটির সঙ্গে জড়িয়ে ছিলেন, তাই এই সিনেমা নিয়ে দেবের পাশাপাশি তিনিও একই ভাবে উৎসাহিত ছিলেন। অন্যদিকে দেব এবং শুভশ্রীকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই তার। তিনি যে তার ভালোবাসার মানুষকে ভীষণভাবে বিশ্বাস করেন একথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। 

প্রসঙ্গত, রুক্মিণী মৈত্রকে সর্বশেষ দেখা গেছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিতে। আপাতত তিনি নতুন ছবির চিত্রনাট্য শুনছেন বলে খবর।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au