বিনোদন

আবেদনময়ী লুকে ধরা দিলেন মিমি

  • 1:58 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর এখন বৃহস্পতি তুঙ্গে। এখন অভিনেত্রীর বিকিনি পরা লুকে কাঁপছে টালিউড থেকে বলিউড। ধুলোমুঠি সোনা হচ্ছে তার। পূজায় ‘রক্তবীজ ২’ সিনেমায় ‘সংযুক্তা মিত্র’ হয়ে লাস্য ছড়াবেন। সেই সঙ্গে অ্যাকশনও আছেন অভিনেত্রী।

আবার চলতি বছরেই হয়তো শুরু হয়ে যেতে পারে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। সেখানে আছেন মিমি। বিক্রম মোতওয়ানে পরিচালিত সেই সিনেমায় মিমি হচ্ছেন ‘ডোনা গাঙ্গুলী’। চমক আরও আছে। এর মধ্যেই মিমি নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মিমির কাজ এই প্রথম নয়। ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, ‘রক্তবীজ’ হয়ে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তার চতুর্থ সিনেমা। এর আগের সিনেমায় অভিনেত্রী দাপুটে পুলিশ অফিসার। আসন্ন সিনেমায় স্বপ্নদৃশ্যে সেই মিমি বিকিনি পরে উত্তাপও ছড়াবেন।

ইতোমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়ায় প্রশংসিত মিমি। অনেকেই ‘ওয়ার ২’ সিনেমায় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘বিকিনি লুক’-এর সঙ্গেও তাকে তুলনা করেছেন।

মিমির এ সাহস দেখেই কি বলিউড নতুন করে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে? এমন প্রশ্নে অভিনেত্রীর মুখে কুলুপ। তবে টালিউডের অন্দরের খবর— মিমি চক্রবর্তী প্রথমসারির এক গহনা প্রস্তুতকারী সংস্থার মুখ। পূজার জন্য সেই সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি বানাতে চলেছে। সেই ছবি পরিচালনা করবেন ‘পিঙ্ক’ সিনেমার কাহিনিকার সুজিত সরকার।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au