লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
টেলিপর্দা থেকে উত্থান হলেও স্বল্প দৈর্ঘ্যের অভিনয় কেরিয়ারে বড়পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন ইধিকা। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও বা এপার বাংলার ‘কিশোরী’। ‘খাদান’ ছবির পরও দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে তিনি। প্রথমত, ‘রঘু ডাকাত’ এবং দ্বিতীয়ত, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। রোমান্টিক নায়িকার খোলস ছেড়ে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজের ভাগ্য নির্ধারণ করতে ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ সিনেমার ট্রেলারে সোহমের পাশাপাশি সাড়া ফেলে দিয়েছেন ইধিকা পালও। আর বুধবার রাতে সেই ট্রেলার শেয়ার করেই ইধিকাকে প্রশংসায় ভাসালেন দেব। সেখানেই আসন্ন সিনেমার জন্য সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইধিকাকে ট্যাগ করে ‘বাংলার ক্রাশ’ বলে সম্বোধন করেছেন দেব। পাল্টা উত্তর দেন তার ‘কিশোরী’। দেবকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘খাদান’ ছবির পর থেকেই দেব-ইধিকার রসায়ন নিয়ে ভক্তদের মাঝে যেমন উন্মাদনা, তেমনই কৌতূহল। মাঝে শোনা গিয়েছিল, প্রজাপতি ২ থেকে নাকি তিনি বাদ পড়েছেন। কিন্তু সব জল্পনা নস্যাৎ করে দিয়ে দেব-মিঠুনের ব্লকবাস্টার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। রঘু ডাকাত-এর টিজারেও ‘সৌদামিনী’র ভূমিকায় নজর কেড়েছেন তিনি। এবার তার ‘বহুরূপ’-এর পালা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au