সর্বশেষ

ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমে ইতিহাস গড়লেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান

  • 5:12 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার
১৫ বছর ২৩৫ দিন বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে ডাউম্যান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ আগস্ট-আর্সেনালের উঠতি তারকা ম্যাক্স ডাউম্যান মাত্র ১৫ বছর ২৩৫ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক করে ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন।

গ্রীষ্মকালীন সাইনিং ননি মাদুয়েকের বদলি হিসেবে মাঠে নামেন ডাউম্যান।

তবে বদলি হিসেবেই নয়, বরং নিজের প্রথম ম্যাচেই তিনি দারুণ প্রভাব রাখেন। শেষ মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারকে চাপে ফেলে পেনাল্টি আদায় করে দেন তিনি। সেই পেনাল্টি থেকে আর্সেনালের নতুন স্ট্রাইকার ভিক্টর গয়োকোরেস গোল করে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে এখনো রেকর্ডটি ধরে রেখেছেন আর্সেনালেরই আরেক প্রতিভা ইথান নওনেরি, যিনি ১৫ বছর ১৮১ দিন বয়সে মাঠে নামেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ পাঁচ ফুটবলার
১. ইথান নওনেরি (আর্সেনাল)–১৫ বছর ১৮১ দিন
২. ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল)–১৫ বছর ২৩৫ দিন
৩. জেরেমি মঙ্গা (লেস্টার সিটি)–১৫ বছর ২৭১ দিন
৪. হার্ভি এলিয়ট (ফুলহ্যাম)–১৬ বছর ৩০ দিন
৫. ম্যাথিউ ব্রিগস (ফুলহ্যাম) –১৬ বছর ৬৮ দিন।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au