বিনোদন

ঐশ্বরিয়ার বদলে রানি, কারণ জানালেন শাহরুখ

  • 1:24 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত ‘চলতে চলতে’ সিনেমা অন্যতম জনপ্রিয় ছিল।কিন্তু অনেকেই জানেন না— সেই সিনেমার নায়িকার চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। সিনেমার কিছু অংশ শুটিংও করেছিলেন অভিনেত্রী। এ নিয়ে কষ্ট পেয়েছিলেন কিং খান।

শাহরুখ-ঐশ্বরিয়া জুটির শুটিং শুরু করেও পরে বদলে ফেলতে হয় পরিকল্পনা। সেই সময় এক সাক্ষাৎকারে বাদশাহ জানিয়েছিলেন, এ সিদ্ধান্তে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না।

শাহরুখ খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমাপ্রেমী দর্শকরা তাদের জুটিকে বেশ পছন্দও করতেন। একে অন্যের ভালো বন্ধুও তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— এক সাক্ষাৎকারে ‘চলতে চলতে’ প্রসঙ্গে শাহরুখ খান বলছেন— ঐশ্বরিয়া আমার খুব কাছের বন্ধু। একসঙ্গে আমরা বেশ কিছু দারুণ কাজ করেছি। মজা করেছি। ব্যক্তিগতভাবে ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি। তিনি বলেন, কঠিন হলেও এ সিদ্ধান্ত তাকে নিতেই হতো।

অভিনেতা বলেন, কারণ তিনি শুধু সিনেমার প্রযোজক ছিলেন না। তার সঙ্গে আরও লোকজন ছিলেন, পেশাদার হিসাবে যাদের কথা তাকে শুনতেই হতো। সেই সময় আমাদের সংস্থাও খুব ভালো কাজ করছিল না।ফলে বাকিদের সঙ্গে মিলেই সিদ্ধান্ত নিতে হতো। ব্যক্তিগতভাবে আমি জানি, ঐশ্বরিয়া খুবই পেশাদার। কিন্তু গোটা ঘটনায় আমরা দুজনেই দুঃখ পেয়েছিলাম বলে জানান বাদশাহ।

ঘটনার সূত্রপাত, সেই সময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সালমান নাকি ‘চলতে চলতে’ সিনেমার শুটিং সেটে এসে একবার তুমুল অশান্তি করেছিলেন। যে কারণে সবাই বেশ সমস্যায় পড়েছিলেন। বন্ধ রাখতে হয় শুটিং। পরে নাকি ঐশ্বরিয়া ও সালমান— দুজনেই ক্ষমা চেয়ে নেন। কিন্তু নির্মাতাদের আশঙ্কা থেকে যায়, যদি পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ফলে ঝুঁকি নিতে চাননি তারা। 

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au