বিনোদন

সুজান খানের চাপে যুক্ত হন সিনেমায়, বদলে যায় হৃতিকের জীবন

  • 6:24 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ নিয়ে এক অজানা তথ্য প্রকাশ্যে এসেছে। অভিনেতা হৃতিক রোশন জানিয়েছেন, তিনি প্রায় এই সিনেমাটি করতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত হৃতিকের তৎকালীন স্ত্রী সুজান খানই তাকে রাজি করান সিনেমায় কাজ করতে।

সম্প্রতি ভাইরাল হওয়া প্রীতি জিনতার শো ক্লোজ অ্যান্ড পার্সোনাল-এর এক পুরনো সাক্ষাৎকারে হৃতিক এই ঘটনার কথা শেয়ার করেন। তিনি জানান, পরিচালক জয়া আখতার যখন তার বাড়িতে গল্প শোনাতে যান তখন একটি শর্ত দেন। তা হল- সুজানকে অবশ্যই সেই সময় উপস্থিত থাকতে হবে।

হৃতিক বলেন, ‘জয়া যখন আমার বাড়িতে এসেছিলেন, তার একটি শর্ত ছিল-সুজানকে মিটিংয়ে থাকতে হবে। যদি সে না থাকত, আমি সম্ভবত ছবিটি করতাম না।’

সুজানের উৎসাহ হৃতিককে সিনেমাটি করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। এমনকি জয়া আখতার শুরুতেই ক্রেডিটে সুজানকে বিশেষভাবে ধন্যবাদ জানান, কারণ তার জন্যই হৃতিক এটা করতে রাজি হন।

হৃতিক বলেন, ‘আমি গল্পটি ভীষণ পছন্দ করি। ভেবেছিলাম- এটা অবশ্যই বানানো উচিত। আর সুজান তখন আমাকে এটাতে অভিনয়ের জন্য অনুরোধও করেছিল, যেন আমি হ্যাঁ বলি। তার চাপাচাপিতে তখন আর না বলতে পারিনি।’‘জিন্দেগি 

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় হৃতিক ছিলেন এক কর্পোরেট এক্সিকিউটিভ, যিনি টাকার পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনকে অবহেলা করছিলেন। পরে দুই স্কুলবন্ধুর সঙ্গে একটি ট্রিপে বেরিয়ে এবং ক্যাটরিনা কাইফের চরিত্রের সঙ্গে দেখা হওয়ার পর তার জীবনে আসে বদল। ভালোবাসা ও জীবনের প্রকৃত মানে খুঁজে পান তিনি।

সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালের ১৫ জুলাই। ৫৫ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি সেই সময় ১৫৩ কোটি রুপি আয় করে।

২০০০ সালে হৃতিক ও সুজান বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে হৃহান ও হৃদান। তবে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবুও তারা বন্ধু হিসেবে রয়েছেন এবং একসঙ্গে সন্তানদের দেখাশোনা করেন।

বর্তমানে হৃতিকের সঙ্গে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। আর সুজান আছেন আর্সলান গোণির সঙ্গে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au