বিনোদন

ফারিণের পোশাক সেন্স নিয়ে সমালোচনার ঝড়

  • 6:32 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

ট্টগ্রামের ফয়’স লেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠানের পর তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

সোমবার (২১ আগস্ট) শিখো– প্রথম আলোর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঞ্চে ফারিণের সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাবিলা নূর ও তানজিম সাইয়ারা তটিনী। তারা শিক্ষার্থীদের সঙ্গে গান ও নাচে অংশ নিয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেন।

ফারিণ নিজেও দর্শকদের গেয়ে শোনান নিজের কণ্ঠে জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা গান ও পরিবেশনা উপভোগ করেন।

তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে ফারিণের পোশাক নিয়ে সমালোচনায় সরব হন অনেকেই। একজন লিখেছেন, ‘ছোট ছোট শিক্ষার্থীর অনুষ্ঠানে কী পোশাক পরে যাবে, তারও কোনো সেন্স নেই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তটিনী আর সাবিলা সুন্দর ড্রেস পরে এসেছে, কিন্তু ফারিণের পোশাক বেমানান।’কেউ কেউ আবার সরাসরি কটাক্ষ করে লিখেছেন, ‘সামান্য ড্রেসিং সেন্সও নেই এদের।’

এদিকে অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল সংবর্ধনা অনুষ্ঠান। তবে অনুষ্ঠানোত্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের পোশাক নিয়ে সমালোচনা এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au