লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
যখন সিনেমাটির শুটিংয়ের জন্য অমিতাভ বচ্চন রওনা হচ্ছেন, তখন জয়া বচ্চনের মনে এই আশঙ্কা চেপে বসেছিল। এদিকে অমিতাভ শুটিং স্পটে পৌঁছান একেবারে হালকা একটি ব্যাগ নিয়ে।
জয়ার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে চোপড়া নিজেই স্বীকার করেন, ‘আমরা ঠিক এক সপ্তাহ বা দশ দিনের মাথায় ঝগড়া শুরু করি। কিন্তু তিনি (অমিতাভ) টিকে ছিলেন, ছবিটা শেষ করেন।
২০২১ সালের এক পুরনো সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া স্মরণ করেন সেই দিনের কথা, যে দিন তিনি অমিতাভকে গাড়ি উপহার দেন। সঙ্গে ছিলেন তার মা।
মায়ের কথা শুনে হেসে উঠেছিলেন বিধু বিনোদ চোপড়া। সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি হেসে উঠেছিলাম, মায়ের মুখ দেখে! তিনি জানতেনই না, গাড়ির দাম সাড়ে চার কোটি ছিল। আমি যখন বললাম, তিনি এক চড় কষিয়ে বললেন ‘বেওকুফ!’ সেই মুহূর্তটা আমি কোনও দিন ভুলব না। কারণ, টাকা যদি আনন্দ দিতে না পারে, তা হলে এর মূল্য কী?’
যদিও উপহার পাওয়া সেই রোলস রয়েসটি ২০১৯ সালে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অমিতাভ। তবে সেটি কত টাকায় বিক্রি করেছিলেন তা জানা যায়নি। অমিতাভের সংগ্রহে থাকা লাক্সারিয়াস গাড়ির মধ্যে রয়েছে—রেঞ্জ রোভার, লেক্সাস সাব, বেন্টলে জিটিসহ আরো বেশ কিছু গাড়ি।
এদিকে ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি, তবে ছবিটি ভারতের পক্ষ থেকে একাডেমি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘পারিন্দা’, ‘১৯৪২ : আ লাভ স্টোরি’। তবে তার প্রযোজিত সবচেয়ে সফল ছবিগুলো—‘মুন্না ভাই এমবিবিএস’, ‘পিকে’ এবং ‘থ্রি ইডিয়টস’—সবগুলোই পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au