বিনোদন

অভিনয়ে ফিরতে চান কঙ্গনা!

  • 11:28 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
কঙ্গনা রানাউত আগেই জানিয়েছিলেন, রাজনীতিতে মন টিকছে না। রাজনীতিতে এত কাজ করতে হয় তা তার ধারণাই ছিল না। তবে কি এবার রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে ফিরছেন মান্ডির সাংসদ?

কঙ্গনার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে সফল না হলেও তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্‌স মনু’র মতো ছবির জন্য বার বার প্রশংসিত হয়েছেন তিনি।

এবার নাকি নিজেরই বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন তিনি।জানা গেছে, চলতি বছরের নভেম্বরেই ‘কুইন ২’ ছবির শুটিং শুরু করতে চলেছেন কঙ্গনা। ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। লন্ডনে চলছে ছবির রেকির কাজ।

আগের ছবিটির মতোই ভারত ও লন্ডনে ছবির শুটিং হবে।বলিউড সংবাদমাধ্যম বলছে, ‘তনু ওয়েড্‌স মনু’ ছবির তৃতীয় অংশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা। ২০২৬ সালে এই ছবির শুটিং শুরু হবে। ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ এল রাই-এর এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।অভিনেত্রীর বিপরীতে এবারও দেখা যাবে আর মাধবনকে। তবে এখনো এই প্রসঙ্গে ছবির নির্মাতা বা কঙ্গনা, কেউই মুখ খোলেননি।

এর আগে ২০২৪ সালে বিজেপির হয়ে ভোটে লড়ে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। বছর ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ এক এক করে ভাগ করে নিয়েছিলেন কঙ্গনা। নালা পরিষ্কার করা ও রাস্তা পরিষ্কার করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হয়নি কঙ্গনার।রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। 

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au