বিনোদন

সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ: বাঁধন

  • 5:52 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
অভিনেত্রী আজমেরী হক বাঁধন।ছবিঃ সংগৃহীত
২০২১ সালে কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’  এই সিনেমায় প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, সেই কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে।

 সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন বাঁধন।

অভিনেত্রী বলেন, ‘আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং রাহুল বোস।

তারা আমার পাশে থেকেছেন। তাদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা আমার জীবনে কখনো আসবে না।’

বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন।

অন্যদিকে সৃজিত তার ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই। যা বহুদিন পরে প্রকাশ্যে আনলেন।২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া ছবির হাত ধরে।
টাবু এবং আলি ফজলের মতো নামি অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে পৌঁছে যান নতুন উচ্চতায়। 

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au