বিনোদন

প্রথম পারিশ্রমিক কত ছিল ঐশ্বরিয়ার?

  • 6:06 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

একটা সময় ছিল যখন বলিউড মানেই ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ৯০ দশক থেকে শুরু করে আজও তিনি এক ও অদ্বিতীয়। বিগত বছর ধরে অভিনেত্রীর বিয়েবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, শুরু হয় নানা নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতে দেখা যায়নি তাকে।

বর্তমানে সাবেক এ বিশ্বসুন্দরী কোটি কোটি টাকার মালিক। তবে আপনি জানেন কি ক্যারিয়ারের শুরুতে মাত্র ১৫০০ রুপির বিনিময়ে যে কাজ করতে হয়েছিল তাকে? ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বরিয়া। এ সাফল্য তাকে আচমকাই ধরা দেয়নি। দীর্ঘদিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে কঠোর অধ্যবসায়। যে সময় রাইসুন্দরী স্ট্রাগল করছেন, সেই সময় তার কাছে আসে এক মডেলিংয়ের কন্ট্র্যাক্ট।

এক জামাকাপড়ের দোকানের হয়ে মডেলিং করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালি বেন্দ্রের মতো অভিনেত্রীরাও। তখনো অবশ্য বলিউডে পরিচিতি পাননি তারা। ওই কাজের জন্যই ঐশ্বরিয়াকে দেওয়া হয়েছিল মাত্র দেড় হাজার রুপি। ছবিগুলো এখনো নেটমাধ্যমে রয়েছে। দেখলে অভিনেত্রীকে চিনতেই পারবেন না। এরপর কেটেছে কয়েক যুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী।

তবে ‘কান’ ফেস্টিভ্যালে সবাইকে উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একমাথা সিঁদুর পরে নিজের সম্পর্কের স্ট্যাটাস স্পষ্ট করে দিয়েছিলেন বচ্চনবধূ। যদিও একশ্রেণির মানুষ তা অপারেশন সিঁন্দুরের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, তবে ঐশ্বরিয়ার সেই পদক্ষেপই রাতারাতি চুপ করিয়ে দিয়েছিল ট্রলারদের মুখ।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au