বিনোদন

হরর-কমেডির গল্পে রাশমিকা

  • 9:47 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

দক্ষিণ ভারতীয় সিনেমায় এই সময়ের অন্যতম সেরা তারকা অভিনেত্রী রাশমিকা মন্দানা। ‘পুষ্পা’ থেকে ‘সীতা রামাম’, কিংবা বলিউডের ‘গুডবাই’, প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শক-সমালোচকদের সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন। ভক্তদের কাছে রাশমিকা আজ ‘জাতীয় ক্রাশ’।

শোনা যাচ্ছে, এবারে তিনি নামছেন একেবারে ভিন্ন অভিযানে। হরর-কমেডির গল্পে তাঁকে দেখা যাবে ভূতের চরিত্রে! তামিল সিনেমার জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। দীর্ঘ কয়েক বছর ধরে এই সিরিজটি দর্শকদের একইসঙ্গে ভয় আর হাসির অভিজ্ঞতা উপহার দিয়ে আসছে। রাঘব লরেন্সের এই সিরিজের প্রতিটি কিস্তিই বক্স অফিসে সফল হয়েছে।

এবার যখন নতুন কিস্তি ‘কাঞ্চনা ৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখনই আলোচনায় এসেছেন রাশমিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ছবিতে ভূতের চরিত্রেই দেখা যাবে রাশমিকাকে। যদিও নির্মাতারা এখনও অফিসিয়ালি ঘোষণা দেননি, তবু তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে রাশমিকার ভূমিকাটাই হতে যাচ্ছে এবারের ছবির প্রাণকেন্দ্র।

রাশমিকাকে নিয়ে এত উত্তেজনার কারণও আছে। এতদিন তিনি মূলত রোমান্টিক, পারিবারিক নাটক কিংবা অ্যাকশনধর্মী ছবিতেই বেশি অভিনয় করেছেন। এবার যদি সত্যিই ভূতের চরিত্রে পর্দায় আসেন, তবে তা হবে তার ক্যারিয়ারের একেবারে নতুন মোড়।

‘কাঞ্চনা ৪’ সিনেমায় তাঁর ভূতের চরিত্রের উপস্থিতি যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে নতুন অভিজ্ঞতা– হাসি আর ভয়ের মিশেলে তৈরি সিনেমার কেন্দ্রে একেবারে নতুন ধাঁচে রাশমিকা। এই ছবিতে শুধু রাশমিকাই নন, আরও থাকছেন পূজা হেগড়ে, নোরা ফাতেহি, রেড্ডি কিংসলে, আনন্দরাজের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

এদিকে ২০২৫ সালটা রাশমিকার বেশ আনন্দেই যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘চাভা’, মার্চে সালমান খানের বিপরীতে মুক্তি পায় ‘সিকান্দার’, জুনে ধনুশ-নাগার্জুনার সঙ্গে মুক্তি পেয়েছে ‘কুবেরা’।

এর বাইরে সামনে আছে আরও চমক ‘থামা’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি অভিনয় করছেন এক ভ্যাম্পায়ারের চরিত্রে। একইসঙ্গে চলছে রাশমিকার আরেকটি আলোচিত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর কাজ।

সব মিলিয়ে, নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এই তারকার জন্য ২০২৫ সাল হয়ে উঠছে নানা রঙের চরিত্র আর চ্যালেঞ্জে ভরা। আর রাশমিকা যদি সত্যিই ‘কাঞ্চনা ৪’ এ ভূতের চরিত্রে হাজির হন, তবে তা শুধু তাঁর ক্যারিয়ার নয়, ভারতীয় হরর-কমেডি সিনেমার ক্ষেত্রেও হয়ে উঠতে পারে এক বড় চমক।

এই শাখার আরও খবর

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৭ এপ্রিল- তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর মরদেহ চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ঘটনাটি ঘটে।…

কর্মবিরতির ঘোষণা টালিউড শিল্পীদের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং

মেলবোর্ন,৬ এপ্রিল- টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলকাতার চলচ্চিত্র অঙ্গন। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা…

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন?

মেলবোর্ন, ৪ এপ্রিল- দীর্ঘ সাত বছরের বিরতির পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে…

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

মেলবোর্ন, ৩ এপ্রিল- রোমান্টিক নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর এবার অ্যাকশন ঘরানায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেতা আহান পাণ্ডে। প্রথম ছবির সাফল্যের পর ভিন্নধর্মী…

পশ্চিমবঙ্গের নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় সম্পর্কে যা জানা যাচ্ছে

মেলবোর্ন, ৩ এপ্রিল- পশ্চিমবঙ্গের কলকাতায় উল্টোডাঙা এলাকা থেকে শেষবার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হওয়ার পর প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি চলচ্চিত্র নির্মাতা উৎসব…

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

মেলবোর্ন, ২ এপ্রিল- কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের আবহ এখন রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে। স্বামীর মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার গাফিলতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au