বিনোদন

৬০ কোটি রুপি হাতিয়ে নিলেন শিল্পা-রাজ?

  • 5:35 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১২ বার

বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৬০ কোটি রুপি নেওয়ার অভিযোগ এসেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এ কারণে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ; মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে টাকাটি নেয়।

ভুক্তভোগী সেই ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে তা বিনিয়োগ হিসেবে দেখানো হয়, যাতে কর সাশ্রয় হয়।

এ নিয়ে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা এ সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা, যা শুধুমাত্র তাদের মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

এই শাখার আরও খবর

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন?

মেলবোর্ন, ৪ এপ্রিল- দীর্ঘ সাত বছরের বিরতির পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে…

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

মেলবোর্ন, ৩ এপ্রিল- রোমান্টিক নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর এবার অ্যাকশন ঘরানায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেতা আহান পাণ্ডে। প্রথম ছবির সাফল্যের পর ভিন্নধর্মী…

পশ্চিমবঙ্গের নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় সম্পর্কে যা জানা যাচ্ছে

মেলবোর্ন, ৩ এপ্রিল- পশ্চিমবঙ্গের কলকাতায় উল্টোডাঙা এলাকা থেকে শেষবার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হওয়ার পর প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি চলচ্চিত্র নির্মাতা উৎসব…

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

মেলবোর্ন, ২ এপ্রিল- কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের আবহ এখন রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে। স্বামীর মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার গাফিলতির…

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

মেলবোর্ন, ০১ এপ্রিল- ভারতের বরেণ্য প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন, যার ফলে গান ও জনসম্মুখে উপস্থিতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। দীর্ঘ…

রাহুলের শোক না কাটতেই প্রণবের মৃত্যু, টালিউডে নেমে এলো গভীর শোক

মেলবোর্ন, ০১ এপ্রিল- টালিউডে শোকের ছায়া আরও ঘন হয়ে উঠেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর শোক কাটতে না কাটতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au